সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাড়িয়ে
দেখা হয়েছে: 864
Bangla Lyrics
সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাড়িয়ে
এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে
খোকা ফিরবে,ঘরে ফিরবে
কবে ফিরবে,নাকি ফিরবে না ।
দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে
সে তো অশ্রু মুছেনা আর গোপনে আঁচলে মুখ লুকিয়ে
শুধু শূণ্যে চেয়ে থাকে যেন আকাশের সীমা ছাড়িয়ে
খোকা ফিরবে,ঘরে ফিরবে
কবে ফিরবে,নাকি ফিরবে না ।
দস্যি ছেলে সেই যুদ্ধে গেল ফিরলো না আর
আজো শূণ্য হৃদয়ে তার গুমড়ে গুমড়ে যায় হাহাকার
খোকা আসবে,ঘরে আসবে যেন মরণের সীমা ছাড়িয়ে
খোকা ফিরবে,ঘরে ফিরবে
কবে ফিরবে,নাকি ফিরবে না ।
Transliteration in English
sei rel lainer dhare metho pathtar pare dariye ek madhjabaysi nari ekhno rayeche hat bariye khoka phirbe,ghare phirbe kabe phirbe,naki phirbe na । drishti theke tar brishti geche kabe shukiye se to oshru muchena ar gopne achle mukh lukiye shudhu shunje cheye thake jen akasher sima chariye khoka phirbe,ghare phirbe kabe phirbe,naki phirbe na । dasji chele sei juddhe gel phirlo na ar ajo shunj hridye tar gumre gumre jay hahakar khoka asbe,ghare asbe jen marner sima chariye khoka phirbe,ghare phirbe kabe phirbe,naki phirbe na ।