সোনায় মোড়ানো বাংলা মোদের
শ্মশান করেছে কে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

সোনায় মোড়ানো বাংলা
কথা ও সুর:মকসুদ আলী খান সাঁই

সোনায় মোড়ানো বাংলা মোদের
শ্মশান করেছে কে,
এ হিয়া তোমায় আসামির মত
জবাব দিতেই হবে।।

শ্যামল বরণ সোনালী ফসলে
ছিল যে সেদিন ভরা নদী
নির্ঝরে সদা বয়ে যেত পূত
অমৃত ধারা অগ্নি দহনে সে সুখ
স্বপ্নদগ্ধ করেছে কে।।

আমরা চেয়েছি ক্ষুধার অন্ন
একটি স্নেহের নীড়
নগদ পাওনা হিসেব কষিয়া
ছিলনা লোভের ভিড়।
দেশের মাটিতে আমরা ফলাব
ফসলের কাঁচা সোনা
চিরদিন তুমি নিয়ে যাবে কেড়ে
হায় রে উন্মাদনা
এই বাঙালীর বুকের রক্তে
বন্যা বহালো কে।।

Transliteration in English

sonay morano bangla
katha o sur:maksud ali khan sai

sonay morano bangla moder
shmashan kareche ke,
e hiya tomay asamir mat
jabab ditei habe।।

shjamal baran sonali phasle
chil je sedin bhara nadi
nirjhre sada baye jet put
omrit dhara ogni dahne se sukh
sbapnadagdh kareche ke।।

amra cheyechi kshudhar onn
ekti sneher nir
nagad paona hiseb kashiya
chilna lobher bhir।
desher matite amra phalab
phasler kacha sona
chirdin tumi niye jabe kere
hay re unmadna
ei bangalir buker rakte
banja bahalo ke।।