স্বপ্ন দেবে ডুব

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

মনের মধ্যে ভাবনাগুলো ধুলোর মতো ছোটে
যে কথাটা বলব সেটা কাঁপতে থাকে ঠোঁটে,
বলা হয় না কিছু –
আকাশ যেন নামতে থাকে নিচুর থেকে নিচু
মুখ ঢেকে দেয় মুখ ঢেকে দেয়, বলা হয় না কিছু।

মুখ ঢেকে দেয় আড়াল থেকে দেখি পক্ষ্মপুটে
জলে জমল বেদনা আর কেঁপে দাঁড়ায় উঠে
নানারঙের দিন –
সোনার সরু তারে বাজনা বাজে রে রিনঝিন
বেদনা তার জাগায় মধু-হাওয়ায় ভরা দিন।

মস্ত বড় অন্ধকারে স্বপ্ন দিল ডুব –
বেঁচে থাকব সুখে থাকব সে কি কঠিন খুব?
মিলাল সংশয় –
শাদা ডানায় জল ভরে কে তুলল বরাভয়
কঠিন নয় কঠিন নয় বাঁচা কঠিন নয়।


কথাঃ শঙ্খ ঘোষ। শিল্পীঃ অর্ণব। এলবামঃ ডুব

Transliteration in English

maner madhje bhabnagulo dhulor mato chote

je kathata balab seta kapte thake thote,

bala hay na kichu –

akash jen namte thake nichur theke nichu

mukh dheke dey mukh dheke dey, bala hay na kichu।

mukh dheke dey aral theke dekhi pakshmpute

jale jamal bedna ar kepe daray uthe

nanarnger din –

sonar saru tare bajna baje re rinjhin

bedna tar jagay madhu-haoay bhara din।

mast bar ondhkare sbapn dil dub –

beche thakab sukhe thakab se ki kathin khub?

milal sangshay –

shada danay jal bhare ke tulal barabhay

kathin nay kathin nay bacha kathin nay।

kathah shangkh ghosh। shilpih ornab। elbamah dub।

			__ATA = window.__ATA || {};
			__ATA.cmd = window.__ATA.cmd || [];
			__ATA.cmd.push(function() {
				__ATA.initVideoSlot('atatags-370373-69edfde6e8157', {
					sectionId: '370373',
					format: 'inread'
				});
			});

	Share this:
				Share on X (Opens in new window)
				X

				Share on Facebook (Opens in new window)
				Facebook
			Like Loading...

	Related