স্বরূপে রূপ আছে গিলটি করা | Swarupe Rup Ache Gilti Kora | Key
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
স্বরূপে রূপ আছে গিলটি করা
Swarupe Rup Ache Gilti Kora
Key Lyrics
ফকির লালন সাঁই
স্বরূপে রূপ আছে গিলটি করা ।
রূপ সাধন করল স্বরূপ নিষ্ঠা যারা ।।
রূপ বললে যদি হয় রূপ সাধন
তবে কি ভয় ছিল মন
সে মহারাগের করণ
স্বরূপ দ্বারা ।।
শতদল সহস্রদলে
রূপ স্বরূপে ভাটা খেলে
ক্ষণেক রূপ রয় নিরালে
নিরাকারে ।।
আসবে বলে স্বরূপ মণি
থাকগে বসে ভাব ত্রিবেণী
লালন কয় সামাল ধনী
সেই কিনারা ।।
Transliteration in English
sbarupe rup ache gilti kara Swarupe Rup Ache Gilti Kora Key Lyrics phakir lalan sai sbarupe rup ache gilti kara । rup sadhan karal sbarup nishtha jara ।। rup balle jadi hay rup sadhan tabe ki bhay chil man se maharager karan sbarup dbara ।। shatadal sahasradle rup sbarupe bhata khele kshanek rup ray nirale nirakare ।। asbe bale sbarup mani thakge base bhab tribeni lalan kay samal dhani sei kinara ।।
