স্বর্ণালী ভোরে যদি তুমি রও
দেখা হয়েছে: 449
Bangla Lyrics
স্বর্ণালী ভোরে যদি তুমি রও
বিরহ ব্যথা দূরে সরে রয়।
তুমিহীনা জীবন বড় ব্যথাময়
নিরাশার বাঁকে প্রেম কেঁদে কয়।
চাঁদ জাগা রাতে আকাশের পানে
তাঁরা দল উদাস মেঘেদের গানে
এমন মধুর লগনে যদি তুমি রও
বিরহ ব্যথা দুরে সরে রয়।
তুমিহীনা জীবন বড় ব্যথাময়
নিরাশার বাঁকে প্রেম কেঁদে কয়।
জোঁনাক জ্বলা রাতে মহুয়ার গন্ধে
মন আমার মাতাল রাখালিয়া ছন্দে
এমন মধুর লগনে যদি তুমি রও
বিরহ ব্যথা দুরে সরে রয়।
তুমিহীনা জীবন বড় ব্যথাময়
নিরাশার বাঁকে প্রেম কেঁদে কয়।
Transliteration in English
sbarnali bhore jadi tumi rao birah bjatha dure sare ray। tumihina jiban bar bjathamay nirashar bake prem kede kay। chad jaga rate akasher pane tara dal udas megheder gane eman madhur lagne jadi tumi rao birah bjatha dure sare ray। tumihina jiban bar bjathamay nirashar bake prem kede kay। jonak jbala rate mahuyar gandhe man amar matal rakhaliya chande eman madhur lagne jadi tumi rao birah bjatha dure sare ray। tumihina jiban bar bjathamay nirashar bake prem kede kay।