স্বাধীনতার বীজমন্ত্র

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

এমন কোন বর্গীর জাত জন্মেনি এই ধরায়
বশ করবে পরাধীনতায় তোমায় কিংবা আমায়
চেতনায় আজো সদা জাগ্রত সুর্যসন্তানেরা
ইতিহাস দেখো ঠায় দাড়িয়ে মুক্তির গানে ঘেরা
মেঠোপথে আজো আলতাফ হাটে সুরে সুরে আর গানে
আবার মুনির এসে দাড়াবে এই মঞ্ছের টানে টানে

থেমে নেই আজো সেলিনার সেই শিলালিপি প্রকাশনা
শহিদুল্লাহ’র সংসপ্তক ঘরে ঘরে আছে জানা
মেহেরুন্নেসা লিখেই চলেছে বুলেটের ঝড় তুলে
সিরাজুদ্দীন পাতায় পাতায় কত বীষ যায় ঢেলে
মেঠোপথে আজো আলতাফ হাটে সুরে সুরে আর গানে
আবার মুনির এসে দাড়াবে এই মঞ্ছের টানে টানে

যোগ হাসানের প্রতিবাদী ঝড় ক্যাম্পাসে ক্যাম্পাসে
চায়ের কাপে মধুদার হাসি বারে বারে ফিরে আসে
রায়হান আজো করে প্রতিবাদ “Stop Zenoside” নামে
আমরা থামিনি ছুটেই চলেছি শিকড়ের সন্ধানে
মেঠোপথে আজো আলতাফ হাটে সুরে সুরে আর গানে
আবার মুনির এসে দাড়াবে এই মঞ্ছের টানে টানে

Transliteration in English

eman kon bargir jat janmeni ei dharay
bash karbe paradhintay tomay kingba amay
chetnay ajo sada jagrat surjasntanera
itihas dekho thay dariye muktir gane ghera
methopthe ajo altaph hate sure sure ar gane
abar munir ese darabe ei mancher tane tane
theme nei ajo selinar sei shilalipi prakashna
shahidullah’r sangsaptak ghare ghare ache jana
meherunnesa likhei chaleche buleter jhar tule
sirajuddin patay patay kat bish jay dhele
methopthe ajo altaph hate sure sure ar gane
abar munir ese darabe ei mancher tane tane
jog hasaner pratibadi jhar kjampase kjampase
chayer kape madhudar hasi bare bare phire ase
rayhan ajo kare pratibad “Stop Zenoside” name
amra thamini chutei chalechi shikrer sandhane
methopthe ajo altaph hate sure sure ar gane
abar munir ese darabe ei mancher tane tane