রোকনুজ্জামান খান | হাট্টিমাটিম টিম

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

এতবছর পর্যন্ত জানতাম হাট্টিমাটিম টিম ছড়াটা ৪ লাইনের
আসলে এটা রোকনুজ্জামান খানের অসম্ভব সুন্দর ৫২ লাইনের একটি ছড়া
টাট্টকে আজ আনতে দিলাম
বাজার থেকে শিম
মনের ভুলে আনল কিনে
মস্ত একটা ডিম।
বলল এটা ফ্রি পেয়েছে
নেয়নি কোনো দাম
ফুটলে বাঘের ছা বেরোবে
করবে ঘরের কাম।
সন্ধ্যা সকাল যখন দেখো
দিচ্ছে ডিমে তা
ডিম ফুটে আজ বের হয়েছে
লম্বা দুটো পা।
উল্টে দিয়ে পানির কলস
উল্টে দিয়ে হাড়ি
আজব দু’পা বেড়ায় ঘুরে
গাঁয়ের যত বাড়ি।
সপ্তা বাদে ডিমের থেকে
বের হল দুই হাত
কুপি জ্বালায় দিনের শেষে
যখন নামে রাত।
উঠোন ঝাড়ে বাসন মাজে
করে ঘরের কাম
দেখলে সবাই রেগে মরে
বলে এবার থাম।
চোখ না থাকায় এ দুর্গতি
ডিমের কি দোষ ভাই
উঠোন ঝেড়ে ময়লা ধুলায়
ঘর করে বোঝাই।
বাসন মেজে সামলে রাখে
ময়লা ফেলার ভাঁড়ে
কাণ্ড দেখে টাট্টু বাড়ি
নিজের মাথায় মারে।
শিঙের দেখা মিলল ডিমে
মাস খানিকের মাঝে
কেমনতর ডিম তা নিয়ে
বসলো বিচার সাঁঝে।
গাঁয়ের মোড়ল পান চিবিয়ে
বলল বিচার শেষ
এই গাঁয়ে ডিম আর রবে না
তবেই হবে বেশ।
মনের দুখে ঘর ছেড়ে ডিম
চলল একা হেঁটে
গাছের সাথে ধাক্কা খেয়ে
ডিম গেলো হায় ফেটে।
গাঁয়ের মানুষ একসাথে সব;
সবাই ভয়ে হিম
ডিম ফেটে যা বের হল তা
হাট্টিমাটিম টিম।
হাট্টিমাটিম টিম-
তারা মাঠে পারে ডিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমাটিম টিম।
হাট্টিমাটিম টিম সম্পূর্ণ ছড়া | রোকনুজ্জামান খান | হাট্টিমাটিম টিম-  তারা মাঠে পারে ডিম

Transliteration in English

etabachar parjant jantam hattimatim tim charata 4 lainer

asle eta roknujjaman khaner osambhab sundar 52 lainer ekti chara

tattke aj ante dilam
bajar theke shim
maner bhule anal kine
mast ekta dim।

balal eta phri peyeche
neyni kono dam
phutle bagher cha berobe
karbe gharer kam।

sandhja sakal jakhan dekho
dichche dime ta
dim phute aj ber hayeche
lamba duto pa।

ulte diye panir kalas
ulte diye hari
ajab du’pa beray ghure
gayer jat bari।

sapta bade dimer theke
ber hal dui hat
kupi jbalay diner sheshe
jakhan name rat।

uthon jhare basan maje
kare gharer kam
dekhle sabai rege mare
bale ebar tham।

chokh na thakay e durgti
dimer ki dosh bhai
uthon jhere mayla dhulay
ghar kare bojhai।

basan meje samle rakhe
mayla phelar bhare
kand dekhe tattu bari
nijer mathay mare।

shinger dekha milal dime
mas khaniker majhe
kemanatar dim ta niye
baslo bichar sajhe।

gayer moral pan chibiye
balal bichar shesh
ei gaye dim ar rabe na
tabei habe besh।

maner dukhe ghar chere dim
chalal eka hete
gacher sathe dhakka kheye
dim gelo hay phete।

gayer manush eksathe sab;
sabai bhaye him
dim phete ja ber hal ta
hattimatim tim।

hattimatim tim-
tara mathe pare dim
tader khara duto shing
tara hattimatim tim।