হারিয়ে গিয়েছি

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

হারিয়ে গিয়েছি, এইতো জরুরি খবর
অবাক দুই চোখে, ছায়া কাঁপে ভয় অভিমানে
হারিয়ে যাওয়ার নিয়ম নেই এখানে
হারাবো বলে, পা টিপে এগুতে গেলে
গোটা শহর বাতি জ্বেলে সতর্ক
পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি

কোথাও নেই ঝুমঝুম অন্ধকার
তক্ষক ডাকা নিশুতিতে
রূপকথা শুনে শিউরে উঠে না গা
স্বপ্নে আমার শরীরে কেউ ছড়ায় না শিউলি ফুল
আলোর আকাশ নুয়ে এসে ছোঁয় না কপাল।

হারিয়ে যাইনি তবু এটাই জরুরি খবর
আকাঙ্ক্ষা আর হতাশায় হারিয়ে যাওয়ার কোনো মানে নেই
নিবিড় ঘরে আধোআলো বিশ্বাসে
বুকের গভীরে কার যেনও ডাক আসে
যদি কোনোদিন ঝরে ঝরে যায় অন্ধকার
ভালোবাসা ধুয়ে দেয় গোটা মুখ আমার
দুচোখে স্বপ্ন ভরে দিয়ে যায় কেউ
যদি কোনোদিন অটুট বিশ্বাসে
যদি কোনোদিন যদি কোনোদিন যদি কোনোদিন যদি কোনোদিন।


কথাঃ শাহানা বাজপেয়ী। শিল্পীঃ অর্ণব। এলবামঃ চাইনা ভাবিস

Transliteration in English

hariye giyechi, eito jaruri khabar

obak dui chokhe, chaya kape bhay obhimane

hariye jaoar niyam nei ekhane

harabo bale, pa tipe egute gele

gota shahar bati jbele satark

paye paye harabar jayga khuje mari

kothao nei jhumjhum ondhkar

takshak daka nishutite

rupaktha shune shiure uthe na ga

sbapne amar sharire keu charay na shiuli phul

alor akash nuye ese choy na kapal।

hariye jaini tabu etai jaruri khabar

akangksha ar hatashay hariye jaoar kono mane nei

nibir ghare adhoalo bishbase

buker gabhire kar jenao dak ase

jadi konodin jhare jhare jay ondhkar

bhalobasa dhuye dey gota mukh amar

duchokhe sbapn bhare diye jay keu

jadi konodin otut bishbase

jadi konodin jadi konodin jadi konodin jadi konodin।

kathah shahana bajpeyi। shilpih ornab। elbamah chaina bhabis।

			__ATA = window.__ATA || {};
			__ATA.cmd = window.__ATA.cmd || [];
			__ATA.cmd.push(function() {
				__ATA.initVideoSlot('atatags-370373-69edfdea77320', {
					sectionId: '370373',
					format: 'inread'
				});
			});

	Share this:
				Share on X (Opens in new window)
				X

				Share on Facebook (Opens in new window)
				Facebook
			Like Loading...

	Related