হে অন্তরের ধন
দেখা হয়েছে: 8
Bangla Lyrics
হে অন্তরের ধন
তুমি যে বিরহী, তোমার শূন্য এ ভবন।।
আমার ঘরে তোমায় আমি একা রেখে দিলাম স্বামী
কোথায় যে বাহিরে আমি ঘুরি সকল ক্ষণ।।
হে অন্তরের ধন,
এই বিরহে কাঁদে আমার নিখিল ভুবন।
তোমার বাঁশি নানা সুরে আমায় খুঁজে বেড়ায় দূরে
পাগল হল বসন্তের এই দখিন-সমীরণ।।
Transliteration in English
he ontrer dhan tumi je birhi, tomar shunj e bhaban।। amar ghare tomay ami eka rekhe dilam sbami kothay je bahire ami ghuri sakal kshan।। he ontrer dhan, ei birhe kade amar nikhil bhuban। tomar bashi nana sure amay khuje beray dure pagal hal basnter ei dakhin-samiran।।