ঘরে ফেরার গান
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
আমি গাই ঘরে ফেরার গান
উতলা কেন এ প্রাণ
শুধু যে ডাকে ফিরে আমাকে
বিদেশ বিভূঁইয়ে পড়ে আছি
তবু ছাড়েনা কেন ছাড়েনা পিছুটান
আমি তাই এখনো ক্লান্তিহীন
চলেছি রাত্রি দিন
শুনি চমকে যাই থমকে
কোথা হতে যেন ভেসে আসে
শুধু চেনা মুখ
চেনা মন মাঝে অমলিন
ফিরব বললে ফেরা যায় নাকি
পেরিয়েছ দেশ কাল জানো নাকি এসময়
এখনো সামনে পথ হাঁটা বাকি
চাইলেও দিতে পারবেনা ফাঁকি নিশ্চয়
আমি চাই ফিরে যেতে সেই গাঁয়
বাঁধানো বটের ছায়
সেই নদীটি হাওয়া ঝিরঝির
মনের গভীরে পরে থাকা যত
স্মৃতি বিস্মৃতি কখনো কি ভোলা যায়
আমি প্রায়
এখনো খুঁজি সে দেশ
জানি নেই অবশেষ
মরীচিকা হায়
স্বপ্ন দেখায়
শৈশবে আর ফেরা যাবে নাকি
নেই পথ নেই হারিয়ে গেছে সে দেশ
ফিরব বললে ফেরা যায় নাকি
পেরিয়েছ দেশ কাল জানো নাকি এসময়
এখনো সামনে পথ হাঁটা বাকি
চাইলেও দিতে পারবেনা ফাঁকি নিশ্চয়…!
কথাঃ গৌতম চট্টোপাধ্যায়, পল্লব রায়, সুদীপ চট্টোপাধ্যায় । এলবামঃ ক্ষ্যাপার গান ও আবার বছর কুড়ি পরে। ব্যন্ডঃ মহীনের ঘোড়াগুলো।
Transliteration in English
ami gai ghare pherar gan
utla ken e pran
shudhu je dake phire amake
bidesh bibhuiye pare achi
tabu charena ken charena pichutan
ami tai ekhno klantihin
chalechi ratri din
shuni chamke jai thamke
kotha hate jen bhese ase
shudhu chena mukh
chena man majhe omlin
phirab balle phera jay naki
periyech desh kal jano naki esamay
ekhno samne path hata baki
chaileo dite parbena phaki nishchay
ami chai phire jete sei gay
badhano bater chay
sei naditi haoa jhirjhir
maner gabhire pare thaka jat
smriti bismriti kakhno ki bhola jay
ami pray
ekhno khuji se desh
jani nei obshesh
marichika hay
sbapn dekhay
shoishbe ar phera jabe naki
nei path nei hariye geche se desh
phirab balle phera jay naki
periyech desh kal jano naki esamay
ekhno samne path hata baki
chaileo dite parbena phaki nishchay…!
kathah goutam chattopadhjay, pallab ray, sudip chattopadhjay । elbamah kshjapar gan o abar bachar kuri pare। bjandah mahiner ghoragulo।
__ATA = window.__ATA || {};
__ATA.cmd = window.__ATA.cmd || [];
__ATA.cmd.push(function() {
__ATA.initVideoSlot('atatags-370373-69edfe00a285f', {
sectionId: '370373',
format: 'inread'
});
});
Share this:
Share on X (Opens in new window)
X
Share on Facebook (Opens in new window)
Facebook
Like Loading...
Related