আবার শ্রাবণ এলো ফিরে তেমনি ময়ুর ডাকে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
দ্বৈত: আবার শ্রাবণ এলো ফিরে তেমনি ময়ুর ডাকে,
দোলনা কেন বাঁধলে না গো এবার কদম-শাখে।।
স্ত্রী: সঙ্গে ল’য়ে গোপ-গোপীরে
পুরুষ: ব্রজের কিশোর যাবে ফিরে
দ্বৈত: লীলা-কিশোর শ্যাম যে লীলা-সাথীর সাথে থাকে।।
দ্বৈত: দোলনা বেঁধে রইবো চেয়ে আমরা মেঘের পানে
আয় ওরে আয়, নির্জন বনকে জাগাই সেই কাজরি গানে গানে।
স্ত্রী: বৃষ্টি ধারায় টাপুর টুপুর
পুরুষ: শুনব তাহার পায়ের নূপুর
দ্বৈত: বিজলিতে তার চপল চাওয়া দেখব মেঘের ফাঁকে।।
Transliteration in English
dboit: abar shraban elo phire temni mayur dake, dolna ken badhle na go ebar kadam-shakhe।। stri: sangge l’ye gop-gopire purush: brajer kishor jabe phire dboit: lila-kishor shjam je lila-sathir sathe thake।। dboit: dolna bedhe raibo cheye amra megher pane ay ore ay, nirjan banke jagai sei kajri gane gane। stri: brishti dharay tapur tupur purush: shunab tahar payer nupur dboit: bijlite tar chapal chaoa dekhab megher phake।।