আজ বরষার রূপ হেরি মানবের

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

আজ বরষার রূপ হেরি মানবের মাঝে—
চলেছে গরজি, চলেছে নিবিড় সাজে॥
হৃদয়ে তাহার নাচিয়া উঠিছে ভীমা,
ধাইতে খাইতে লোপ ক’রে চলে সীমা,
কোন্ তাড়নায় মেঘের সহিত মেঘে
বক্ষে বক্ষে মিলিয়া বজ্র
বাজে॥ পুঞ্জে পুঞ্জে দূরে সুদূরের
পানে দলে দলে চলে, কেন চলে নাহি
জানে। জানে না কিছুই কোন্ মহাদ্রিতলে
গভীর শ্রাবণে গলিয়া পড়িবে জলে,
নাহি জানে তার ঘনঘোর সমারোহে
কোন্ সে ভীষণ জীবন মরণ রাজে॥

Transliteration in English

Aaj baroshar rup heri maanober maajhe -
Cholechhe garoji, cholechhe nibiro saaje.
Hridaye taahar naachiya utthichhey bhima,
Dhaaite dhaaite lop kore chale seema,
Kon taaronay megher sohit meghe
Bokkhe bokkhe miliya bajro baaje.
Punje punje dure sudurer paane
Dale dale chale, keno chale naahi jaane.
Jaane naa kichhui kon mahaadritale
Gobhir shraabone goliya poribe jale,
Naahi jaane taar ghanoghor samaarohe
Kon se bhishon jibon maron raaje.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আজ বরষার রূপ হেরি মানবের” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আজ বরষার রূপ হেরি মানবের” গানটি শুরু হয়:

আজ বরষার রূপ হেরি মানবের মাঝে—
চলেছে গরজি, চলেছে নিবিড় সাজে॥
হৃদয়ে তাহার নাচিয়া উঠিছে ভীমা,
ধাইতে খাইতে লোপ ক’রে চলে সীমা,

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“আজ বরষার রূপ হেরি মানবের” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“আজ বরষার রূপ হেরি মানবের” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আজ বরষার রূপ হেরি মানবের” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“আজ বরষার রূপ হেরি মানবের” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান