আজি এ নিরালা কুঞ্জে

দেখা হয়েছে: 3

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

আজি এ নিরালা কুঞ্জে আমার অঙ্গ-মাঝে
বরণের ডালা সেজেছে আলোকমালার সাজে।
নব বসন্তে লতায় লতায় পাতায় ফুলে
বাণীহিল্লোল উঠে প্রভাতের স্বর্ণকূলে,
আমার দেহের বাণীতে সে গান উঠিছে দুলে—
এ বরণগান নাহি পেলে মান মরিব লাজে। ওহে
প্রিয়তম, দেহে মনে মম ছন্দ বাজে। অর্ঘ্য
তোমার আনি নি ভরিয়া বাহির হতে,
ভেসে আসে পূজা পূর্ণ প্রাণের আপন স্রোতে।
মোর তনুময় উছলে হৃদয় বাধনহারা,
অধীরতা তারি মিলনে তোমারি হোক-না সারা।
ঘন যামিনীর আঁধারে যেমন জ্বলিছে তারা,
দেহ ঘেরি মম প্রাণের চমক তেমনি রাজে—
সচকিত আলো নেচে উঠে মোর সকল কাজে।

Transliteration in English

Aaji e niralakunje aamar ango-maajhe
Baroner daala sejechhe aalokmaalar saaje.
Nabo basonte latay latay paatay phule
Baanihillol utthe probhater swarnokule,
Aamar deher baanite se gaan utthichhe dule -
E baronogaan naahi pele maan moribo laaje.
Ohey priyotamo, dehe mone mamo chhando baaje.
Argho tomar aani ni bhoriya baahir hote,
Bhese aase puja purno praaner aapon srote.
Mor tanumoy uchhole hriday bnaadhonhaara,
Andhirota taari milone tomari hok-na-saara.
Ghano jaaminir aandhare jemon jwolichhe taara,
Deho gheri mamo praanero chamok temni raaje -
Sachokito aalo neche utthe mor sakolo kaaje.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আজি এ নিরালা কুঞ্জে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আজি এ নিরালা কুঞ্জে” গানটি শুরু হয়:

ঙ্গ-মাঝে
বরণের ডালা সেজেছে আলোকমালার সাজে।
নব বসন্তে লতায় লতায় পাতায় ফুলে
বাণীহিল্লোল উঠে প্রভাতের স্বর্ণকূলে,

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“আজি এ নিরালা কুঞ্জে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“আজি এ নিরালা কুঞ্জে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আজি এ নিরালা কুঞ্জে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“আজি এ নিরালা কুঞ্জে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান