আজি এই গন্ধবিধুর
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
আজি এই গন্ধবিধুর সমীরণে
কার সন্ধানে ফিরি বনে বনে। আজি
ক্ষুব্ধ নীলাম্বরমাঝে একি চঞ্চল ক্রন্দন বাজে।
সুদূর দিগন্তের সকরুণ সঙ্গীত লাগে মোর চিন্তায় কাজে—
আমি খুঁজি কারে অন্তরে মনে গন্ধবিধুর সমীরণে।
ওগো, জানি না কী নন্দনরাগে
সুখে উৎসুক যৌবন জাগে।
আজি আম্রমুকুলসৌগন্ধে, নব পল্লবমর্মরছন্দে,
চন্দ্রকিরণসুধাসিঞ্চিত অম্বরে অশ্রুসরস মহানন্দে,
আমি পুলকিত কার পরশনে গন্ধবিধুর সমীরণে।
Transliteration in English
Aaji ei gandhobidhuro somirane Kaar sondhane phiri bone bone. Aaji khubdho nilambaromaajhe eki chanchalo krandano baaje. Suduro digantero sakoruno songito laage mor chintay kaaje - Aami khnuji kaare antore mone gandhobidhuro somirane. Ogo, jaani na ki nandanoraage Sukhe utsuko joubano jaage. Aaji aamromukulosoughandhe, nabo pallabomarmarochhande, Chandrokiranosudhasinchito ambare oshrusaraso mahanande, Aami pulokito kaar paroshane gandhobidhuro somirane.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আজি এই গন্ধবিধুর” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আজি এই গন্ধবিধুর সমীরণে
কার সন্ধানে ফিরি বনে বনে। আজি
ক্ষুব্ধ নীলাম্বরমাঝে একি চঞ্চল ক্রন্দন বাজে।
সুদূর দিগন্তের সকরুণ সঙ্গীত লাগে মোর চিন্তায় কাজে—
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।