আমার আপনার চেয়ে আপন যে জন

দেখা হয়েছে: 1

Bangla Lyrics

আমার আপনার চেয়ে আপন যে জন
খুঁজি তারে আমি আপনার ,
আমি শুনি যেন তার চরণের ধ্বনি
আমারি তিয়াসী বাসনায় ।।

আমারই মনের তৃষিত আকাশে
কাঁদে সে চাতক আকুল পিয়াসে ,
কভু সে চকোর সুধা – চোর আসে
নিশীথে স্বপনে জোছনায় ।।

আমার মনের পিয়াল তমালে
হেরি তারে স্নেহ-মেঘ-শ্যাম ,
অশনি-আলোকে হেরি তারে
থির-বিজুলি-উজল অভিরাম ।।

আমারই রচিত কাননে বসিয়া
পরানু পিয়ারে মালিকা রচিয়া ,
সে মালা সহসা দেখিনু জাগিয়া
আপনারি গলে দোলে হায় ।।

Transliteration in English

amar apnar cheye apan je jan
khuji tare ami apnar ,
ami shuni jen tar charner dhbani
amari tiyasi basnay ।।

amarai maner trishit akashe
kade se chatak akul piyase ,
kabhu se chakor sudha – chor ase
nishithe sbapne jochnay ।।

amar maner piyal tamale
heri tare sneh-megh-shjam ,
oshni-aloke heri tare
thir-bijuli-ujal obhiram ।।

amarai rachit kanne basiya
paranu piyare malika rachiya ,
se mala sahsa dekhinu jagiya
apnari gale dole hay ।।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আমার আপনার চেয়ে আপন যে জন” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।