আমার বনে বনে ধরল
দেখা হয়েছে: 4
Bangla Lyrics
আমার বনে বনে ধরল মুকুল,
বহে মনে মনে দক্ষিণহাওয়া।
মৌমাছিদের ডানায় ডানায়
যেন উড়ে মোর উৎসুক
চাওয়া। গোপন স্বপনকুসুমে কে এমন সুগভীর রঙ দিল এঁকে—
নব কিশলয়শিহরনে ভাবনা আমার হল ছাওয়া।
ফাল্গুনপূর্ণিমাতে
এই দিশাহারা রাতে
নিদ্রাবিহীন গানে কোন্ নিরুদ্দেশের পানে
উদ্বেল গন্ধের জোয়ারতরঙ্গে হবে মোর তরণী বাওয়া।
Transliteration in English
Aamar bone bone dhorlo mukul, Bahe mone mone dokhinohaawa. Moumaachhider daanay daanay Jeno ure mor utsuko chaawa. Gopano swaponokusume ke emono sugobhir rang dilo enke - Nabo kisholayosihorane bhaabna aamar holo chhaawa. Phaalgunopurnimate Ei disahaara raate Nidrabihin gaane kon niruddeser paane Udbel gandhero jowarotaronge habe mor taroni baawa.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমার বনে বনে ধরল” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আমার বনে বনে ধরল” গানটি শুরু হয়:
আমার বনে বনে ধরল মুকুল,
বহে মনে মনে দক্ষিণহাওয়া।
মৌমাছিদের ডানায় ডানায়
যেন উড়ে মোর উৎসুক
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।
“আমার বনে বনে ধরল” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore।
“আমার বনে বনে ধরল” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আমার বনে বনে ধরল” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“আমার বনে বনে ধরল” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান।