আমার নিকড়িয়া-রসের রসিক
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
আমার নিকড়িয়া-রসের রসিক কানন ঘুরে ঘুরে
নিকড়িয়া বাঁশের বাঁশি বাজায় মোহন সুরে। আমার
ঘর বলে, ‘তুই কোথায় যাবি, বাইরে গিয়ে সব খোয়াবি!’
আমার প্রাণ বলে, ‘তোর যা আছে সব যাক্-না উড়ে পুড়ে।’
ওগো, যায় যদি তো যাক্-না চুকে, সব হারাব হাসিমুখে—
আমি এই চলেছি মরণসুধা নিতে পরান পূরে।
ওগো, আপন যারা কাছে টানে এ রস তারা কেই বা জানে—
আমার বাঁকা পথের বাঁকা সে যে ডাক দিয়েছে দূরে। এবার
বাঁকার টানে সোজার বোঝা পড়ুক ভেঙে-চুরে।
Transliteration in English
Aamar nikoriya-raser rosik kaanon ghure ghure Nikoriya bnaasher bnaashi baajay mohon sure. Aamar ghar bale, 'Tui kothay jaabi, baaire giye sab khowabi !' Aamar praan, 'Bale tor ja aache sab jaak-na ure pure..' Ogo, jaay jodi to jaak na chuke, sab haarabo haasi mukhe - Aami ei cholechhi maron sudha nite paran pure. Ogo, aapon jaara kaachhe taane e ras taara keiba jaane - Aamar bnaaka pather bnaaka se je daak diyechhe dure. Ebaar bnaakar tane sojar bojha poruk bhenge-chure.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমার নিকড়িয়া-রসের রসিক” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আমার নিকড়িয়া-রসের রসিক কানন ঘুরে ঘুরে
নিকড়িয়া বাঁশের বাঁশি বাজায় মোহন সুরে। আমার
ঘর বলে, ‘তুই কোথায় যাবি, বাইরে গিয়ে সব খোয়াবি!’
আমার প্রাণ বলে, ‘তোর যা আছে সব যাক্-না উড়ে পুড়ে।’
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।