আমার সাম্পান যাত্রী
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
আমার সাম্পান যাত্রী না লয়
ভাঙ্গা আমার তরী ।
আমি আপনারে লয়ে রে ভাই
এ-পার ও-পার করি ।।
আমায় দেউলিয়া করেছে রে ভাই নদীর জল
আমি ডুবে দেখতে এসেছি ভাই সেই জলেরি তল ।
আমি ভাসতে আসি আসিনি ক কামাতে ভাই কড়ি ।।
আমি জলেরি আয়নাতে ভাই দেখেছিলাম তায়
এখন আয়না আছে পড়ে রে ভাই আয়নার মানুষ নাই ।
তাই চোখের জলে নদীর জলে রে
আমি তারেই খুঁজে মরি ।।
আমি তারির আশায় সাম্পান লয়ে ঘাটেবসে থাকি
আমার তারির নাম ভাই জপমালা তারেই কেদে ডাকি ।
নয়ন নদীর জলে ভরি ।।
ঐ নদীর জলও শুকায়রে ভাই, সে জল আসে ফিরে ,
আর মানুষ গেলে ফিরে না কি দিলে মাথায় কিরে ।
আমি ভালবেসে গেলাম ভেসে গো
আমি হলাম দেশান্তরি ।।
(ভাটিয়ালি- কারফা )
( চোখের চাতক )
Transliteration in English
amar sampan jatri na lay bhangga amar tari । ami apnare laye re bhai e-par o-par kari ।। amay deuliya kareche re bhai nadir jal ami dube dekhte esechi bhai sei jaleri tal । ami bhaste asi asini k kamate bhai kari ।। ami jaleri aynate bhai dekhechilam tay ekhan ayna ache pare re bhai aynar manush nai । tai chokher jale nadir jale re ami tarei khuje mari ।। ami tarir ashay sampan laye ghatebse thaki amar tarir nam bhai japmala tarei kede daki । nayan nadir jale bhari ।। oi nadir jalao shukayre bhai, se jal ase phire , ar manush gele phire na ki dile mathay kire । ami bhalbese gelam bhese go ami halam deshantri ।। (bhatiyali- karpha ) ( chokher chatak )
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমার সাম্পান যাত্রী” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।