আমারে বাঁধবি তোরা

দেখা হয়েছে: 3

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

আমারে বাঁধবি তোরা সেই বাঁধন কি তোদের আছে। আমি
যে বন্দী হতে সন্ধি করি সবার কাছে।
সন্ধ্যা-আকাশ বিনা ভোরে বাঁধল মোরে গো,
নিশিদিন বন্ধহারা নদীর ধারা আমায় যাচে।
যে কুসুম আপনি ফোটে, আপনি ঝরে, রয় না ঘরে গো—
তারা যে সঙ্গী আমার, বন্ধু আমার, চায় না
পাছে। আমারে ধরবি ব’লে মিথ্যে
সাধা। আমি যে নিজের কাছে নিজের গানের সুরে বাঁধা।
আপনি যাহার প্রাণ দুলিল, মন ভুলিল গো—
সে মানুষ আগুন-ভরা, পড়লে ধরা সে কি বাঁচে। সে
যে ভাই, হাওয়ার সখা, ঢেউয়ের সাথি, দিবারাতি গো
কেবলই এড়িয়ে চলার ছন্দে তাহার রক্ত নাচে।

Transliteration in English

Aamare    bnaadhbi tora sei bnaadhon ki toder aachhe.
Aami je    bondi hote sondhi kori sabar kaachhe.
Sondha aakash bina dore bnaadhlo more go,
Nishidin bandhohaara nodir dhaara aamay jaache.
Je kusum    aapni phote, aapni jhare, roy na ghare go -
Taara je    songi aamar bondhu aamar chaay na paachhe.
Aamare    dhorbi bole mithya saadha.
Aami je    nijer kaache nijer gaaner sure bnaadha.
Aapni jaahar praan dulilo, mon bhulilo go -
Se maanus     aagun bhara, porle dhara se ki bnaache.
Se je bhaai,     haawar sakha, dheuyer saathi, dibaraati go -
Keboli     eriye chalar chhande taahar rakto naache.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আমারে বাঁধবি তোরা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আমারে বাঁধবি তোরা” গানটি শুরু হয়:

আমারে বাঁধবি তোরা সেই বাঁধন কি তোদের আছে। আমি
যে বন্দী হতে সন্ধি করি সবার কাছে।
সন্ধ্যা-আকাশ বিনা ভোরে বাঁধল মোরে গো,
নিশিদিন বন্ধহারা নদীর ধারা আমায় যাচে।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“আমারে বাঁধবি তোরা” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“আমারে বাঁধবি তোরা” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আমারে বাঁধবি তোরা” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“আমারে বাঁধবি তোরা” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান