আমি হৃদয়েতে পথ কেটেছি
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে,
তোমার সেথায় চরণ পড়ে।
তাই তো আমার সকল পরান কাঁপছে ব্যথার ভরে গো,
কাঁপছে থরোথরে॥
ব্যথাপথের পথিক তুমি, চরণ চলে ব্যথা চূমি—
কাঁদন দিয়ে সাধন আমার চিরদিনের তরে গো,
চিরজীবন ধ’রে॥
নয়নজলের বন্যা দেখে ভয় করি নে আর,
আমি ভয় করি নে আর।
মরণ-টানে টেনে আমায় করিয়ে দেবে পার,
আমি তরব পারাবার।
ঝড়ের হাওয়া আকুল গানে বইছে আজি তোমার পানে—
ডুবিয়ে তরী ঝাঁপিয়ে পড়ি ঠেকব চরণ-’পরে,
আমি বাঁচব চরণ ধরে॥
Transliteration in English
Aami hridayete path ketechhi, sethay charon pare, Tomar sethay charon pare. Taai to aamar sakol paran knaapchhe byathar bhore go, Knaapchhe tharothare. Byathapather pothik tumi, charon chale byatha chumi - Knaadon diye saadhon aamar chirodiner tore go, Chirojiban dhore. Nayonjaler bonya dekhe bhoy kori ne aar, Aami bhoy kori ne aar. Maron-taane tene aamay koriye debe paar, Aami torbo paarabar. Jharer haawa aakul gaane boichhe aaji tomar paane - Dubiye tori jhnaapiye pori tthekebo charon-pore, Aami bnaachbo charon dhore.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমি হৃদয়েতে পথ কেটেছি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে,
তোমার সেথায় চরণ পড়ে।
তাই তো আমার সকল পরান কাঁপছে ব্যথার ভরে গো,
কাঁপছে থরোথরে॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।