আমি সংসারে মন দিয়েছিনু

দেখা হয়েছে: 5

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

আমি সংসারে মন দিয়েছিনু, তুমি আপনি সে মন নিয়েছ।
আমি সুখ ব’লে দুখ চেয়েছিনু, তুমি দুখ ব’লে সুখ দিয়েছ॥
হৃদয় যাহার শতখানে ছিল শত স্বার্থের সাধনে
তাহারে কেমনে কুড়ায়ে আনিলে, বাঁধিলে ভক্তিবাঁধনে॥
সুখ সুখ করে দ্বারে দ্বারে মোরে কত দিকে কত খোঁজালে,
তুমি যে আমার কত আপনার এবার সে কথা বোঝালে—
করুণা তোমার কোন্ পথ দিয়ে কোথা নিয়ে যায় কাহারে—
সহসা দেখিনু নয়ন মেলিয়ে,
এনেছ তোমারি দুয়ারে॥

Transliteration in English

Aami songsare mon diyechhinu, tumi aaponi se mon niyechho.
Aami sukh bole dukh cheyechhinu, tumi dukh bole sukh diyechho.
Hriday jaahar shatokhane chhilo shato swaarther saadhone
Taahare kemone kuraye aanile, bnaadhile bhoktibnaadhone.
Sukh sukh kore dwaare dwaare more kato dike kato khnojale,
Tumi je aamar kato aaponar ebaar se katha bojhale -
Koruna tomar kon path diye kotha niye jaay kaahare -
Sahosa dekhinu nayon meliye,
Enechho tomari duware.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আমি সংসারে মন দিয়েছিনু” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আমি সংসারে মন দিয়েছিনু” গানটি শুরু হয়:

আমি সংসারে মন দিয়েছিনু, তুমি আপনি সে মন নিয়েছ।
আমি সুখ ব’লে দুখ চেয়েছিনু, তুমি দুখ ব’লে সুখ দিয়েছ॥
হৃদয় যাহার শতখানে ছিল শত স্বার্থের সাধনে
তাহারে কেমনে কুড়ায়ে আনিলে, বাঁধিলে ভক্তিবাঁধনে॥

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“আমি সংসারে মন দিয়েছিনু” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“আমি সংসারে মন দিয়েছিনু” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আমি সংসারে মন দিয়েছিনু” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“আমি সংসারে মন দিয়েছিনু” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান