আনন্দধ্বনি জাগাও গগনে
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
আনন্দধ্বনি জাগাও গগনে।
কে আছ জাগিয়া পুরবে চাহিয়া,
বলো ‘উঠ উঠ’ সঘনে গভীরনিদ্রাগমনে॥
হেরো তিমিররজনী যায় ঐ, হাসে উষা নব জ্যোতির্ময়ী—
নব আনন্দে, নব জীবনে,
ফুল্ল কুসুমে, মধুর পবনে, বিহগকলকূজনে॥
হেরো আশার আলোকে জাগে শুকতারা উদয়-অচল-পথে,
কিরণকিরীটে তরুণ তপন উঠিছে অরুণরথে—
চলো যাই কাজে মানবসমাজে, চলো বাহিরিয়া জগতের মাঝে—
থেকো না অলস শয়নে, থেকো না মগন স্বপনে॥
যায় লাজ ত্রাস, আলস বিলাস কুহক মোহ যায়। ওই
দূর হয় শোক সংশয় দুঃখ স্বপনপ্রায়।
ফেলো জীর্ণ চীর, পরো নব সাজ, আরম্ভ করো জীবনের কাজ—
সরল সবল আনন্দমনে, অমল অটল জীবনে॥
Transliteration in English
Aanondodhwoni jaagao gagone. Ke aachho jaagiya purabe chaahiya, Balo 'Uttho uttho' saghone gobhironidramagone. Hero timirorajoni jaay oi, haase usha nabo jyotirmoyi - Nabo aanonde nabo jibane, Phullo kusume modhuro pabone bihagokalokujane. Hero aashar aaloke jaage sukotaara udayo-achalo-pathe, Kiranokirite toruno tapono utthichhe orunorathe - Chalo jaai kaaje manobosamaje, chalo baahiriya jagoter maajhe - Theko na alaso shayone, theko na magon swapone. Jaay laaj traas, aalos bilaas kuhako moho jaay. Oi dur hoy shok sanshoy dukkho swaponopraay. Phelo jirno chiro, paro nabo saaj, aarambho karo jibaner kaaj - Sarol sabal aanondomone, amalo atalo jibane.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আনন্দধ্বনি জাগাও গগনে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আনন্দধ্বনি জাগাও গগনে।
কে আছ জাগিয়া পুরবে চাহিয়া,
বলো ‘উঠ উঠ’ সঘনে গভীরনিদ্রাগমনে॥
হেরো তিমিররজনী যায় ঐ, হাসে উষা নব জ্যোতির্ময়ী—
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।