আয় রে মোরা ফসল কাটি
দেখা হয়েছে: 4
Bangla Lyrics
আয় রে মোরা ফসল কাটি—
ফসল কাটি, ফসল কাটি। মাঠ
আমাদের মিতা ওরে, আজ তারি সওগাতে মোদের
ঘরের আঙন সারা বছর ভরবে দিনে রাতে। মোরা নেব
তারি দান, তাই-যে কাটি ধান, তাই-যে গাহি গান—
তাই-যে সুখে খাটি। বাদল এসে রচেছিল
ছায়ার মায়াঘর, রোদ এসেছে সোনার
জাদুকর— ও সে সোনার জাদুকর।
শ্যামে সোনায় মিলন হল মোদের মাঠের মাঝে,
মোদের ভালোবাসার মাটি-যে তাই সাজল এমন সাজে।
মোরা নেব তারি দান, তাই-যে কাটি ধান,
তাই-যে গাহি গান— তাই-যে সুখে খাটি।
Transliteration in English
Aay re mora phasal kaati - Phasal kaati, phasal kaati. Maatth aamader mita ore, aaj taari sawogaate Moder gharer aangon saara bachhor bhorbe dine raate. Mora nebo taari daan, taai-je kaati dhaan, Taai-je gaahi gaan - taai-je suhke khaati. Baadol ese rochechhilo chhaayay maayaghar, Rod esechhe sonar jaadukar. Shyame sonay milan holo moder matther maajhe, Moder bhaalobasai maati-je taai saajlo emon saaje. Mora nebo taari daan, taai-je kaati dhaan, Taai-je gaahi gaan, taai-je sukhe khaati.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আয় রে মোরা ফসল কাটি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আয় রে মোরা ফসল কাটি—
ফসল কাটি, ফসল কাটি। মাঠ
আমাদের মিতা ওরে, আজ তারি সওগাতে মোদের
ঘরের আঙন সারা বছর ভরবে দিনে রাতে। মোরা নেব
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।