অবেলায় যদি এসেছ আমার বনে

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

অবেলায় যদি এসেছ আমার বনে দিনের বিদায়ক্ষণে
গেয়ো না, গেয়ো না চঞ্চল গান ক্লান্ত এ সমীরণে।
ঘন বকুলের ম্লান বীথিকায়
শীর্ণ যে ফুল ঝ’রে ঝ’রে
যায় তাই দিয়ে হার কেন গাঁথ হায়, লাজ বাসি তায় মনে।
চেয়ো না, চেয়ো না মোর দীনতায় হেলায় নয়নকোণে। এসো
এসো কাল রজনীর অবসানে প্রভাত-আলোর দ্বারে। যেয়ো
না, যেয়ো না অকালে হানিয়া সকালের কলিকারে। এসো
এসো যদি কভু সুসময়
নিয়ে আসে তার ভরা সঞ্চয়,
চিরনবীনের যদি ঘটে জয়— সাজি ভরা হয় ধনে।
নিয়ো না, নিয়ো না মোর পরিচয়
এ ছায়ার আবরণে।

Transliteration in English

Abelaay jodi esechho aamar bone    diner bidaaykhone
Geyo na, geyo na chanchal gaan klaanto e somirane.
Ghano bokuler mlaan beethikaay
Sheerno je phul jhore jhore jaay
Taai diye haar keno gnaatho haay,    laaj baasi taay mone.
Cheyo na, cheyo na  mor deenatay     helaay nayonokone.
Eso eso kaal rajoneer abosaane    probhat-aalor dwaare.
Jeyo na, jeyo na akaale haaniya     sakaaler kolikare.
Eso eso jodi kobhu susamay
Niye aase taar bhara sanchay,
Chironobiner jodi ghote joy -   saaji bhora hoy dhone.
Niyo na, niyo na mor porichay
E chhaayar aaborane.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“অবেলায় যদি এসেছ আমার বনে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“অবেলায় যদি এসেছ আমার বনে” গানটি শুরু হয়:

বেলায় যদি এসেছ আমার বনে দিনের বিদায়ক্ষণে
গেয়ো না, গেয়ো না চঞ্চল গান ক্লান্ত এ সমীরণে।
ঘন বকুলের ম্লান বীথিকায়
শীর্ণ যে ফুল ঝ’রে ঝ’রে

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“অবেলায় যদি এসেছ আমার বনে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“অবেলায় যদি এসেছ আমার বনে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“অবেলায় যদি এসেছ আমার বনে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“অবেলায় যদি এসেছ আমার বনে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান