অবিচার তোর আগাগোড়া
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
Abichar Tor Agagora Lyrics
অবিচার তোর আগাগোড়া
Abichar Tor Agagora Lyrics
অবিচার তোর আগাগোড়া,
কারে দিলি স্কন্ধে ঝুলি
কারে দিলি সালের জোড়া।
পরের ছেলে রাবণরাজা
তার নেত্রমাথা দশ-দশ জোড়া,
তোর নিজের ছেলে, বংশে বাতি
তারে করলি হাতিশুঁড়া।
পদতলে পড়ে ভোলা
জপছে শুধু মন্ত্রসরা,
জীবের ভাগ্য যেমন-তেমন
শিবের দেখছি কপালপোড়া।
ফাঁকা কাজে যারা থাকে
তাদের দিলি টাকার তোড়া,
যে নয়ন মুদে তোরে ডাকে
তারে খাওয়াস খুদের গুঁড়া।
যারা পায়ে হেঁটে চলতে পারে
তাদের দিলি হাতি ঘোড়া,
আর দেশ-বেড়ানো ব্যবসা দিয়ে
নীলকণ্ঠে করলি জন্মখোঁড়া।
Transliteration in English
Abichar Tor Agagora Lyrics obichar tor agagora, kare dili skandhe jhuli kare dili saler jora। parer chele rabanraja tar netrmatha dash-dash jora, tor nijer chele, bangshe bati tare karli hatishura। padatle pare bhola japche shudhu mantrasra, jiber bhagj jeman-teman shiber dekhchi kapalpora। phaka kaje jara thake tader dili takar tora, je nayan mude tore dake tare khaoas khuder gura। jara paye hete chalte pare tader dili hati ghora, ar desh-berano bjabsa diye nilaknthe karli janmkhora।