অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে।

ও যে সুদূর প্রাতের পাখি
গাহে সুদূর রাতের গান॥

বিগত বসন্তের অশোকরক্তরাগে ওর রঙিন পাখা,
তারি ঝরা ফুলের গন্ধ ওর অন্তরে ঢাকা॥

ওগো বিদেশিনী,
তুমি ডাকো ওরে নাম ধরে,
ও যে তোমারি চেনা।

তোমারি দেশের আকাশ ও যে জানে, তোমারি রাতের তারা,
তোমারি বকুলবনের গানে ও দেয় সাড়া–
নাচে তোমারি কঙ্কণেরই তালে॥

Transliteration in English

odhra madhuri dharechi chandobandhne।

o je sudur prater pakhi
gahe sudur rater gan॥

bigat basnter oshokaraktrage or rangin pakha,
tari jhara phuler gandh or ontre dhaka॥

ogo bideshini,
tumi dako ore nam dhare,
o je tomari chena।

tomari desher akash o je jane, tomari rater tara,
tomari bakulabner gane o dey sara–
nache tomari kangknerai tale॥