আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
আধো রাতে যদি ঘুম ভেঙে যায়
মনে পড়ে মোরে প্রিয়
চাঁদ হয়ে রব আকাশের গায়
বাতায়ন খুলে দিয়ো
সেথা জোছনার আলোর কণিকা
যেন সে তোমার প্রেমের মণিকা
কলংক সাথে জড়ায়ে রয়েছে
প্রেমের কলংক সাথে জড়ায়ে রয়েছে
আঁখি ভরে নীড় প্রিয়
চাঁদ হয়ে রব আকাশের গায়
বাতায়ন খুলে দিয়ো
ভুলি নাই প্রিয় ভুলি নাই
খুলি নাই রাঙ্গা রাখি
মুছি নাই প্রেম চন্দন লেখা
দিয়েছ যা ললাটে আঁকি
ভুলি নাই প্রিয় ভুলি নাই
চৈত্র দিনের অলস বেলায়
যদি গানখানি মোর
মনে পড়ে হায়
ঝরানো পাতার মর্মর গানে
সেই সুরভিতে শুনিও
চাঁদ হয়ে রব আকাশের গায়
বাতায়ন খুলে দিয়ো
Transliteration in English
adho rate jadi ghum bhenge jay mane pare more priy chad haye rab akasher gay batayan khule diyo setha jochnar alor kanika jen se tomar premer manika kalangk sathe jaraye rayeche premer kalangk sathe jaraye rayeche akhi bhare nir priy chad haye rab akasher gay batayan khule diyo bhuli nai priy bhuli nai khuli nai rangga rakhi muchi nai prem chandan lekha diyech ja lalate aki bhuli nai priy bhuli nai choitr diner olas belay jadi gankhani mor mane pare hay jharano patar marmar gane sei surbhite shunio chad haye rab akasher gay batayan khule diyo