আজব আয়না মহল মণি গভীরে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
আজব আয়না মহল মণি গভীরে।
সেথা সতত বিরাজে সাঁইজী মেরে।।
পূর্বদিকে রত্নবেদি
তার উপরে খেলছে জ্যোতি।
যে দেখেছে ভাগ্যগতি
সচেতন সে সব খবরে।।
জলের ভিতর শুকনো জমি
আঠারো মোকাম তাই কায়েমি।
নিঃশব্দে শব্দের উদ্গামী
যা যা সেই মোকামের খবর জান গা যা রে।।
মণিপুরের হাটে মনোহারি কল
তেহাটা ত্রিবিনী তাহে বাঁকা নল।
মাকড়শার আঁশে বন্দি সে জল
লালন বলে সন্ধি বুঝবে কে রে।।
Transliteration in English
ajab ayna mahal mani gabhire। setha satat biraje saiji mere।। purbdike ratnbedi tar upre khelche jjoti। je dekheche bhagjagti sachetan se sab khabre।। jaler bhitar shukno jami atharo mokam tai kayemi। nihshbde shabder udgami ja ja sei mokamer khabar jan ga ja re।। manipurer hate manohari kal tehata tribini tahe baka nal। makarshar ashe bandi se jal lalan bale sandhi bujhbe ke re।।