আজব রঙ ফকিরি

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

আজব রঙ ফকিরি

সাদা সোহাগিনী সাঁই।

তার চুড়ি শাড়ি ফকিরি ভেদ
কে বুঝিবে তাই।।

সর্বকেশী মুখে দাড়ি
পরনে তার চুড়ি শাড়ি।

কোথা হলে এলো এ সিঁড়ি
জানতে উচিত চাই।।

ফকিরি গোরের মাঝার
দেখ রে করিয়ে বিচার।

সাদা সোহাগিনী সবার উপর
আধ ঘর শুনতে পাই।।

সাদা সোহাগিনীর ভাবে
প্রকৃতি হইতে হবে।

লালন কয় মন পাবি তবে
ভাবসমুদ্রে ঠাঁই।।

Transliteration in English

ajab rang phakiri

sada sohagini sai।

tar churi shari phakiri bhed
ke bujhibe tai।।

sarbkeshi mukhe dari
parne tar churi shari।

kotha hale elo e siri
jante uchit chai।।

phakiri gorer majhar
dekh re kariye bichar।

sada sohagini sabar upar
adh ghar shunte pai।।

sada sohaginir bhabe
prakriti haite habe।

lalan kay man pabi tabe
bhabasmudre thai।।