আকাশ আমায় ভরল আলোয়
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
আকাশ আমায় ভরল আলোয়, আকাশ আমি ভরব গানে।
সুরের আবীর হানব হাওয়ায়, নাচের আবীর হাওয়ায় হানে॥
ওরে পলাশ, ওরে পলাশ,
রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বলাস–
আমার মনের রাগ রাগিণী রাঙা হল রঙিন তানে॥
দখিন-হাওয়ায় কুসুমবনের বুকের কাঁপন থামে না যে।
নীল আকাশে সোনার আলোয় কচি পাতার নূপুর বাজে।
ওরে শিরীষ, ওরে শিরীষ,
মৃদু হাসির অন্তরালে গন্ধজালে শূন্য ঘিরিস–
তোমার গন্ধ আমার কন্ঠে আমার হৃদয় টেনে আনে॥
Transliteration in English
akash amay bharal aloy, akash ami bharab gane। surer abir hanab haoay, nacher abir haoay hane॥ ore palash, ore palash, ranga ranger shikhay shikhay dike dike agun jbalas– amar maner rag ragini ranga hal rangin tane॥ dakhin-haoay kusumabner buker kapan thame na je। nil akashe sonar aloy kachi patar nupur baje। ore shirish, ore shirish, mridu hasir ontrale gandhjale shunj ghiris– tomar gandh amar kanthe amar hriday tene ane॥