আকাশে ভোরের তারা মুখ পানে চেয়ে আছে

দেখা হয়েছে: 1

Bangla Lyrics

আকাশে ভোরের তারা মুখ পানে চেয়ে আছে
ঝরা-ফুল অঞ্জলি পড়ে আছে,পা’র কাছে।
দেবতা গো,জাগো জাগো জাগো।।

আঁধার-ঘোমটা খুলি শতদল আঁখি তুলি’
পৃথিবী প্রসাদ যাচে দেবতা গো,জাগো।।

কপোত-কণ্ঠে শোন তব বন্দনা বাজে
তোমারে হেরিতে ঊষা দাঁড়ায় বধূর সাজে।

দেবতা,তোমার লাগি’আজি আছি নিশি জাগি’’
ভীরু এ মনের কলি হের,দল মেলিয়াছে।
দেবতা গো,জাগো।।

Transliteration in English

akashe bhorer tara mukh pane cheye ache
jhara-phul onjli pare ache,pa’r kache।
debta go,jago jago jago।।

adhar-ghomta khuli shatadal akhi tuli’
prithibi prasad jache debta go,jago।।

kapot-kanthe shon tab bandna baje
tomare herite usha daray badhur saje।

debta,tomar lagi’aji achi nishi jagi’’
bhiru e maner kali her,dal meliyache।
debta go,jago।।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আকাশে ভোরের তারা মুখ পানে চেয়ে আছে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।