আকাশে তোর তেমনি আছে ছুটি
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
আকাশে তোর তেমনি আছে ছুটি,
অলস যেন না রয় ডানা দুটি॥
ওরে পাখি, ঘন বনের তলে
বাসা তোরে ভুলিয়ে রাখে ছলে,
রাত্রি তোরে মিথ্যে করে বলে–
শিথিল কভু হবে না তার মুঠি॥
জানিস নে কি কিসের আশা চেয়ে
ঘুমের ঘোরে উঠিস গেয়ে গেয়ে।
জানিস নে কি ভোরের আঁধার-মাঝে
আলোর আশা গভীর সুরে বাজে,
আলোর আশা গোপন রহে না যে–
রুদ্ধ কুঁড়ির বাঁধন ফেলে টুটি॥
Transliteration in English
akashe tor temni ache chuti, olas jen na ray dana duti॥ ore pakhi, ghan baner tale basa tore bhuliye rakhe chale, ratri tore mithje kare bale– shithil kabhu habe na tar muthi॥ janis ne ki kiser asha cheye ghumer ghore uthis geye geye। janis ne ki bhorer adhar-majhe alor asha gabhir sure baje, alor asha gopan rahe na je– ruddh kurir badhan phele tuti॥