অলকে কুসুম না দিয়ো
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
অলকে কুসুম না দিয়ো, শুধু শিথিল কবরী
বাঁধিয়ো। কাজলবিহীন সজল নয়নে হৃদয়দুয়ারে
ঘা দিয়ো॥ আকুল আঁচলে পথিকচরণে মরণের ফাঁদ ফাঁদিয়ো—
না করিয়া বাদ মনে যাহা সাধ, নিদয়া, নীরবে
সাধিয়ো॥ এসো এসো বিনা ভূষণেই, দোষ নেই
তাহে দোষ নেই। যে আসে আসুক ওই তব রূপ অযতন-ছাঁদে
ছাঁদিয়ো। শুধু হাসিখানি আঁখিকোণে হানি উতলা হৃদয় ধাঁদিয়ো॥
Transliteration in English
Aloke kusum na diyo, shudhu shithil karobi bnaadhiyo. Kajolobihin sajalo nayone hridayoduware ghaa diyo. Aakul aanchale pothikocharone maroner phnaad phnaadiyo - Na koriya baad mone jaaha saadh, nidaya, nirabe saadhiyo. Eso eso bina bhushanei, dosh nei taahe dosh nei. Je aase aasuk oi tabo rup ajatano-chnaade chnaadiyo. Shudhu haasikhaani aankhikone haani utala hriday dhnaadhiyo.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“অলকে কুসুম না দিয়ো” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
লকে কুসুম না দিয়ো, শুধু শিথিল কবরী
বাঁধিয়ো। কাজলবিহীন সজল নয়নে হৃদয়দুয়ারে
ঘা দিয়ো॥ আকুল আঁচলে পথিকচরণে মরণের ফাঁদ ফাঁদিয়ো—
না করিয়া বাদ মনে যাহা সাধ, নিদয়া, নীরবে
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।