আমাদের চেতনার সৈকতে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
আমাদের চেতনার সৈকতে
একুশের ঢেউ মাথা কুটল
শহীদের রক্তের বিনিময়ে
চোখে জল কয় ফোঁটা জুটল।।
বছরের একদিন পুণ্য
সঞ্চয়ে হয় ঋণ পরিশোধ
হৃদয়ের পাত্রটি শুন্য
অন্যের পায়ে পায়ে লুটল।।
কতকাল আর এই প্রহসন
মুখে মুখে শুধু বাঙালীত্ব
কতকাল আর মোহবন্ধন
জীবনের পদে পদে নিত্য।
একুশের ঢেউ তবু লাগবেই
উর্বর বাংলার প্রান্তর
ফসলের মরশুম জাগবে
রক্ত গোলাপ যদি ফুটল।।
Transliteration in English
amader chetnar soikte
ekusher dheu matha kutal
shahider rakter binimye
chokhe jal kay phota jutal।।
bachrer ekdin punj
sanchye hay rin parishodh
hridyer patrti shunj
onjer paye paye lutal।।
katkal ar ei prahasan
mukhe mukhe shudhu bangalitb
katkal ar mohabandhan
jibner pade pade nitj।
ekusher dheu tabu lagbei
urbar banglar prantar
phasler marshum jagbe
rakt golap jadi phutal।।