আমাদের নানা মত নানা দল
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
আমাদের নানা মত নানা দল
আমাদের নানা পথ নানা ছল
মহাপাপ অন্যায় স্বার্থের বন্যায়
আমাদের দেশ গেল রসাতল।।
আমাদের এ দেশের ইতিহাস
নিয়তির নিষ্ঠুর পরিহাস
জান- মান দি’ কবুল
তবু শুধু দিক ভুল
অমৃতের পেয়ালায় হলাহল।।
আমাদের স্বাধীনতা সংগ্রাম
শহীদের মৃত্যু সে উদ্দাম
বিক্ষত জীবনের বিস্ময়
আজ বুঝি তার কোন নাই দাম।
সত্যের নাই কোন অধিকার
অবিচারে নাই কোন প্রতিকার
এ কি ঘোর অভিশাপ
নাই কোন পরিতাপ
মুক্তির এই নাকি ফলাফল।।
Transliteration in English
amader nana mat nana dal
amader nana path nana chal
mahapap onjay sbarther banjay
amader desh gel rasatal।।
amader e desher itihas
niytir nishthur parihas
jan- man di’ kabul
tabu shudhu dik bhul
omriter peyalay halahal।।
amader sbadhinta sanggram
shahider mritju se uddam
bikshat jibner bismay
aj bujhi tar kon nai dam।
satjer nai kon odhikar
obichare nai kon pratikar
e ki ghor obhishap
nai kon paritap
muktir ei naki phalaphal।।