আমার হৃদয় হবে রাঙাজবা দেহ বিল্বদল

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

আমার হৃদয় হবে রাঙাজবা দেহ বিল্বদল,
মুক্তি পাবো ছুঁয়ে মুক্তকেশীর চরণতল॥

মোর বলির পশু হবে সর্বকাম,
মোর পূজার মন্ত্র হবে মায়ের নাম,
মোর অশ্রু দেবো মা’র চরণে সেই তো গঙ্গাজল॥

মোর আনন্দ মাকে দেবো তাই হবে চন্দন,
মোর পুষ্পাঞ্জলি হবে আমার প্রাণ মন।

মোর জীবন হবে আরতি-দীপ,
মোর গুরু হবেন শঙ্কর-শিব,
মোর কাঁটার জ্বালা পদ্ম হবে শুভ্র সুনির্মল॥

Related Post

Related Post

Transliteration in English

amar hriday habe rangajba deh bilbadal,
mukti pabo chuye muktkeshir charanatal॥

mor balir pashu habe sarbkam,
mor pujar mantr habe mayer nam,
mor oshru debo ma’r charne sei to ganggajal॥

mor anand make debo tai habe chandan,
mor pushpanjli habe amar pran man।

mor jiban habe arti-dip,
mor guru haben shangkar-shib,
mor katar jbala padm habe shubhr sunirmal॥

Related Post

Related Post