আমার যেমন বেণী তেমনি রবে চুল ভিজাব না
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
আমার যেমন বেণী তেমনি রবে চুল ভিজাব না।
চুল ভিজাবনা আমি বেণী ভিজাব না।
জলে নামব জল ছড়াব জল তো ছোবনা,
এধার ওধার সাঁতার পাথার করি আনাগোনা,
জলে ডুবব আমি কারো কথা শুনব না।
ভোগ লাগাব ভুখে মরব না (সজনী গো)
আমি রাধিব বাড়িব ব্যঞ্জন বাটিব
তবু আমি হাড়ি ছোবনা।
গোঁসাই রসরাজে বলে (নাগরী লো) শোনলো নাগরী,
রূপের যাই বলিহারি,
আমি হবোনা সতী না হবো অসতী
তবু আমি পতি ছাড়বো না।
Transliteration in English
amar jeman beni temni rabe chul bhijab na। chul bhijabna ami beni bhijab na। jale namab jal charab jal to chobna, edhar odhar satar pathar kari anagona, jale dubab ami karo katha shunab na। bhog lagab bhukhe marab na (sajni go) ami radhib barib bjanjan batib tabu ami hari chobna। gosai rasraje bale (nagri lo) shonlo nagri, ruper jai balihari, ami habona sati na habo osti tabu ami pati charbo na।