আমার কোন কূলে আজ ভিড়ল তরী

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

আমার কোন কূলে আজ ভিড়ল তরী
এ কোন সোনার গাঁয় ।
আমার ভাটির তরী আবার কেন
উজান যেতে চায় ।।

আমার দুঃখের কান্ডারী করি ,
আমি ভাসিয়েছিলাম ভাঙ্গা তরী ,
তুমি ডাক দিলে কে স্বপন পরী
নয়ন ইশারায় ।।

আমার নিবিয়ে দিতে ঘরের বাতি ,
ডেকেছিলে ঝড়ের রাতি ,
তুমি কে এলে মোর সুরের সাথী
গানের কিনারায় ।।

ওগো সোনার দেশের সোনার মেয়ে
তুমি হবে কি মোর তরীর নেয়ে ,
এবার ভাঙ্গা তরী চলে বেয়ে
রাঙা অলকায় ।।

Transliteration in English

amar kon kule aj bhiral tari
e kon sonar gay ।
amar bhatir tari abar ken
   ujan jete chay ।।

amar duhkher kandari kari ,
ami bhasiyechilam bhangga tari ,
tumi dak dile ke sbapan pari
nayan isharay ।।

amar nibiye dite gharer bati ,
dekechile jharer rati ,
tumi ke ele mor surer sathi
ganer kinaray ।।

ogo sonar desher sonar meye
tumi habe ki mor tarir neye ,
ebar bhangga tari chale beye
ranga olkay ।।