আমারে কি রাখবেন গুরু চরণদাসী

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

আমারে কি রাখবেন গুরু চরণদাসী।

ইতরপনা কার্য আমার ঘটে অহর্নিশি।।

জঠর যন্ত্রণা পেয়ে
এসেছিলাম কড়ার দিয়ে।

সে সকল গিয়াছি ভুলে ভবে তে আসি।।

চিনলাম না সে গুরু কি ধন
করলাম না তার সেবা সাধন।

ঘুরতে বুঝি হলো রে মন আবার চুরাশি।।

গুরুরূপ যার বাঁধা হৃদয়
শমন বলে তার কিসের ভয়।

লালন বলে মন তুই আমায় করিলি দোষী।।

Transliteration in English

amare ki rakhben guru charandasi।

itarapna karj amar ghate ohrnishi।।

jathar jantrna peye
esechilam karar diye।

se sakal giyachi bhule bhabe te asi।।

chinlam na se guru ki dhan
karlam na tar seba sadhan।

ghurte bujhi halo re man abar churashi।।

gururup jar badha hriday
shaman bale tar kiser bhay।

lalan bale man tui amay karili doshi।।