আমায় ধরে রাখো
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
আমায় ধরে রাখো,
আমায় বেঁধে রাখো,
আটকে রাখো চোরা হাতে
আর করো না দেরি
জড়াও পায়ে বেড়ি
পালিয়ে যাওয়ার পণ করেছি রাতে
আমায় ভেঙে গুঁড়ো
টুকরো টুকরো করো
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা
মাতাল হাওয়ার সাথে
মেঘের হাতে হাতে
উড়ে যাওয়ার আগে কাটো ডানা
আমায় পুড়িয়ে খাঁক
ছাইয়ে মন চাপা রাখ
ছাইপাঁশ স্মৃতি তবু আঁচে ধরে কেনো
দপ করে যদি জ্বলি
তোমাকে পুড়িয়ে ফেলি
ছারখারে সব শেষ করি না যেন…
আমায় ধুয়ে মুছে বাঁধিও রঙিন কাঁচে
তবু কেন ঘুণপোকা খুঁজে নিয়ে আসা?
নিজের থেকে বেশি,
অকারণে রাশি রাশি,
তোকে ঘিরে কেন বাঁধি মোর ভালোবাসা…?
আমায় ধরে রাখো,
আমায় বেঁধে রাখো,
আটকে রাখো চোরা হাতে
আর করো না দেরি,
জড়াও পায়ে বেড়ি
পালিয়ে যাওয়ার পণ করেছি রাতে…
Transliteration in English
amay dhare rakho,
amay bedhe rakho,
atke rakho chora hate
ar karo na deri
jarao paye beri
paliye jaoar pan karechi rate
amay bhenge guro
tukro tukro karo
tabu dhulor sathe mishe jaoa mana
matal haoar sathe
megher hate hate
ure jaoar age kato dana
amay puriye khak
chaiye man chapa rakh
chaipash smriti tabu ache dhare keno
dap kare jadi jbali
tomake puriye pheli
charkhare sab shesh kari na jen…
amay dhuye muche badhio rangin kache
tabu ken ghunpoka khuje niye asa?
nijer theke beshi,
okarne rashi rashi,
toke ghire ken badhi mor bhalobasa…?
amay dhare rakho,
amay bedhe rakho,
atke rakho chora hate
ar karo na deri,
jarao paye beri
paliye jaoar pan karechi rate…