আমি বন্ধুর প্রেম
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
Ami Bondhur Prem Agune Pora Lyrics
আমি বন্ধুর প্রেম-আগুনের পোড়া
মহর্ষি রমেশ শীল
Ami Bondhur Prem Agune Pora Lyrics
আমি বন্ধুর প্রেম-আগুনের পোড়া,
প্রাণ সই গো, আমি মরলে পুড়িস না তোরা ।
সই গো সই, আমি মরলে না পুড়াইও,
যমুনাতে না ভাষাইও,
তমাল ঘাটে বেঁধে রাখিস তোরা;
বন্দু যেদিন আসে দেশে,
বলিস তোরা বন্ধুর কাছে,
তমাল ঘাটে তোমার প্রেমের মরা;
প্রাণ সই গো, আমি মরলে পুড়িস না তোরা ।
আমি জ্বলে পুড়ে হইলাম ছাই,
পুড়িবার আর অঙ্গ নাই;
পোড়া দেহ কি পুড়াবি তোরা,
আমি বন্ধুর প্রেম-আগুনের পোড়া,
প্রাণ সই গো, আমি মরলে পুড়িস না তোরা ।
Transliteration in English
mahrshi ramesh shil Ami Bondhur Prem Agune Pora Lyrics ami bandhur prem-aguner pora, pran sai go, ami marle puris na tora । sai go sai, ami marle na puraio, jamunate na bhashaio, tamal ghate bedhe rakhis tora; bandu jedin ase deshe, balis tora bandhur kache, tamal ghate tomar premer mara; pran sai go, ami marle puris na tora । ami jbale pure hailam chai, puribar ar ongg nai; pora deh ki purabi tora, ami bandhur prem-aguner pora, pran sai go, ami marle puris na tora ।