আমি এক বাংলার মুক্তি সেনা
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
আমি এক বাংলার মুক্তি সেনা
মৃত্যুর পথ চলিতে
কভু করি না ভয় করি না।
মৃত্যুর পায়ে দলে চলি হাসিতে।
দুঃসহ জীবনের রাহু মুক্তি
প্রাণে মেখে সূর্যের নবশক্তি
বজ্র শপথে নেমেছি যুদ্ধে
বাঙালির জয় হবে নিশ্চয়
চলেছে এ দুর্জয় মুক্তির পথে।
বাংলার তরে আমি সঁপেছি এ মন
নেই জ্বালা হাহাকার নেই হুতাশন।
রক্তে রাঙা আজ বিপ্লবী মন
ক্ষমা নেই বাংলার গণদুশমন
বজ্রের তূর্যের মন্ত্রে
মারবো এবার মরবো না আর
চলেছি যে শত্রুকে পায়ে দলিতে।
[গানটি লিখেছেন নেওয়াজিস হোসেন, যিনি ১৯৭১ সালে ১৫ বছরের কিশোর ছিলেন]
Transliteration in English
ami ek banglar mukti sena mritjur path chalite kabhu kari na bhay kari na। mritjur paye dale chali hasite। duhsah jibner rahu mukti prane mekhe surjer nabashkti bajr shapthe nemechi juddhe bangalir jay habe nishchay chaleche e durjay muktir pathe। banglar tare ami sapechi e man nei jbala hahakar nei hutashan। rakte ranga aj biplbi man kshama nei banglar gandushaman bajrer turjer mantre marbo ebar marbo na ar chalechi je shatruke paye dalite। [ganti likhechen neoajis hosen, jini 1971 sale 15 bachrer kishor chilen]