আমি ময়নামতীর শাড়ি দেব

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

আমি ময়নামতীর শাড়ি দেব
চল আমার বাড়ি
ওগো বিন্‌গেরামের নারী
তোরে সোনাল ফুলের বাজু দেব
চুড়ি বেলোয়ারি।।

তোরে বৈঁচী ফুলের পৈঁচী দেব
কল্‌মিলতার বালা,
গলায় দেবো টাট্‌কা–তোলা ভাঁট্‌ ফুলেরই মালা।
রক্ত–শালুক দিব পায়ে,
পরবে আল্‌তা তা’রি।।

হলুদ–চাঁপার বরণ কন্যা এসো আমার নায়
সরষে ফুলের সোনার রেণু মাখাব ওই গায়!
ঠোঁটে দিব রাঙা পলাশ মহুয়া ফুলের মউ,
বকুল–ডালে ডাকবে পাখি,

‘বউ গো কথা কও!’
আমি সব দিব গো,
যা পারি আর যা দিতে না পারি।।

Transliteration in English

ami maynamtir shari deb
chal amar bari
ogo bingeramer nari
tore sonal phuler baju deb
churi beloari।।

tore boichi phuler poichi deb
kalmiltar bala,
galay debo tatka–tola bhat phulerai mala।
rakt–shaluk dib paye,
parbe alta ta’ri।।

halud–chapar baran kanja eso amar nay
sarshe phuler sonar renu makhab oi gay!
thote dib ranga palash mahuya phuler mau,
bakul–dale dakbe pakhi,

‘bau go katha kao!’
ami sab dib go,
ja pari ar ja dite na pari।।