আমি সন্ধ্যামালতী বনছায়া অঞ্চলে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
আমি সন্ধ্যামালতী বনছায়া অঞ্চলে
লুকাইয়া রই ঘন পল্লব তলে ॥
বিহগের গীতি ভ্রমরের গুঞ্জন, নীরব হয় যখন–
আমি চাঁদেরে তখন পূজা করি আঁখি-জলে ॥
আমি লুকাইয়া কাঁদি বনের শকুন্তলা
মনের কথা এ জনমে হ’ল না বলা।
গভীর নিশীথে বন-ঝিল্লির সুরে, ডাকি দূর বন্ধুরে –
আমি ঝ’ড়ে পড়ি যবে প্রভাতে সবার হৃদয় মুকুল খোলে ॥
Transliteration in English
ami sandhjamalti banchaya onchle lukaiya rai ghan pallab tale ॥ bihger giti bhramrer gunjan, nirab hay jakhan– ami chadere takhan puja kari akhi-jale ॥ ami lukaiya kadi baner shakuntla maner katha e janme h’l na bala। gabhir nishithe ban-jhillir sure, daki dur bandhure – ami jh’re pari jabe prabhate sabar hriday mukul khole ॥