আমি তো তোমারে চাহিনি জীবনে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

আমি তো তোমারে চাহিনি জীবনে তুমি অভাগারে চেয়েছ
আমি না ডাকিতে হৃদয় মাঝারে
আমি না ডাকিতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছ
আমি তো তোমারে চাহিনি জীবনে তুমি অভাগারে চেয়েছ

চির আদরের বিনিময়ে সখা চির অবহেলা পেয়েছ
আমি দূরে ছুটে যেতে দুহাত পসারি ধরে টেনে কোলে নিয়েছ
আমি তো তোমারে চাহিনি জীবনে তুমি অভাগারে চেয়েছ

ও পথে যেও না ফিরে এসো বলে কানে কানে কত কয়েছ
আমি তবু চলে গেছি ফিরায়ে আনিতে পাছে পাছে ছুটে গিয়েছ
আমি তো তোমারে চাহিনি জীবনে তুমি অভাগারে চেয়েছ

এই চির অপরাধী পাতকীর বোঝা হাসি মুখে তুমি বয়েছ
আমার নিজ হাতে গড়া বিপদের মাঝে বুকে করে
আমায় বুকে করে নিয়ে রয়েছ
আমি তো তোমারে চাহিনি জীবনে তুমি অভাগারে চেয়েছ

Transliteration in English

ami to tomare chahini jibne tumi obhagare cheyech
ami na dakite hriday majhare
ami na dakite hriday majhare nije ese dekha diyech
ami to tomare chahini jibne tumi obhagare cheyech

chir adrer binimye sakha chir obhela peyech
ami dure chute jete duhat pasari dhare tene kole niyech
ami to tomare chahini jibne tumi obhagare cheyech

o pathe jeo na phire eso bale kane kane kat kayech
ami tabu chale gechi phiraye anite pache pache chute giyech
ami to tomare chahini jibne tumi obhagare cheyech

ei chir opradhi patkir bojha hasi mukhe tumi bayech
amar nij hate gara bipder majhe buke kare
amay buke kare niye rayech
ami to tomare chahini jibne tumi obhagare cheyech