অমন আড়াল দিয়ে লুকিয়ে
দেখা হয়েছে: 4
Bangla Lyrics
অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না।
এবার হৃদয় মাঝে লুকিয়ে বোসো, কেউ জানবে না, কেউ বলবে না॥
বিশ্বে তোমার লুকোচুরি দেশ-বিদেশে কতই ঘুরি—
এবার বলো আমার মনের কোণে দেবে ধরা, ছলবে না॥
জানি আমার কঠিন হৃদয় চরণ রাখার যোগ্য সে নয়—
সখা, তোমার হাওয়া লাগলে হিয়ায় তবু কি প্রাণ গলবে না?
নাহয় আমার নাই সাধনা— ঝরলে তোমার কৃপার কণা
তখন নিমেষে কি ফুটবে না ফুল, চকিতে ফল ফলবে না?
Transliteration in English
Amon aaral diye lukiye gele cholbe na Aabar hridayo-maajhe lukiye boso, keu jaanbe na, keu bolbe na. Bishwe tomar lukochuri desh bideshe katoi ghuri Aabar balo aamar moner kone debe dhara chholbe na Jaani aamar kotthin hriday charon raakhar jogyo se noy Sakha, tomar haawa laagle hiyay tobu ki praan golbe na? Nahoy aamar naai saadhona jhorle tomar kripar kona Takhon nimeshe ki phutbe na phul, chokite phal phalbe na ?
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“অমন আড়াল দিয়ে লুকিয়ে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
মন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না।
এবার হৃদয় মাঝে লুকিয়ে বোসো, কেউ জানবে না, কেউ বলবে না॥
বিশ্বে তোমার লুকোচুরি দেশ-বিদেশে কতই ঘুরি—
এবার বলো আমার মনের কোণে দেবে ধরা, ছলবে না॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।