আমরা সবাই বাঙালী (বাংলার হিন্দু)

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ
বাংলার খ্রীস্টান বাংলার মুসলমান,
আমরা সবাই বাঙালি!

তিতুমীর ঈসা খাঁ সিরাজ সন্তান এই বাংলাদেশের,
ক্ষুদিরাম সূর্যসেন নেতাজী সন্তান এই বাংলাদেশের,
এই বাংলার কথা বলতে গিয়ে বিশ্বটাকে কাঁপিয়ে দিল কোন সে কন্ঠস্বর,
মুজিবর, সে যে মুজিবর,
জয় বাংলা বলে রে ভাই।।

ছয়টি ছেলে বাংলা ভাষার চরণে দিল প্রাণ,
তারা বলে গেল ভাষাই ধর্ম ভাষাই মোদের প্রাণ।।

মাইকেল বিশ্বকবি নজরুল সন্তান এই বাংলাদেশের,
কায়কোবাদ বিবেকানন্দ অরবিন্দু সন্তান এই বাংলাদেশের,
এই বাংলার কথা বলতে গিয়ে বিশ্বটাকে কাঁপিয়ে দিল কোন সে কন্ঠস্বর,
মুজিবর, সে যে মুজিবর,
জয়বাংলা বলে রে ভাই।।

Transliteration in English

banglar hindu banglar bouddh
banglar khristan banglar musalman,
amra sabai bangali!

titumir isa kha siraj santan ei bangladesher,
kshudiram surjsen netaji santan ei bangladesher,
ei banglar katha balte giye bishbtake kapiye dil kon se kanthasbar,
mujibar, se je mujibar,
jay bangla bale re bhai।।

chayti chele bangla bhashar charne dil pran,
tara bale gel bhashai dharm bhashai moder pran।।

maikel bishbakbi najrul santan ei bangladesher,
kaykobad bibekanand orbindu santan ei bangladesher,
ei banglar katha balte giye bishbtake kapiye dil kon se kanthasbar,
mujibar, se je mujibar,
jaybangla bale re bhai।।