আঁধার মনের মিনারে মোর হে মুয়াজ্জিন, দাও আজান
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
আঁধার মনের মিনারে মোর হে মুয়াজ্জিন, দাও আজান
গাফেলতির ঘুম ভেঙে দাও হউক নিশি অবসান॥
আল্লাহ নামের যে তক্বীরে
ঝর্না বহে পাষাণ চিরে
শুনি’ সে তক্বিরের আওয়াজ জাগুক আমার পাষাণ প্রাণ॥
জামাত ভারি জমবে এবার এই দুনিয়ার ঈদগাহে,
মেহেদী হবেন ইমাম সেথায় রাহ্ দেখাবেন গুমরাহে।
আমি যেন সেই জামাতে
সামিল হতে পারি প্রাতে
ডাকে আমায় শহীদ হতে সেথায় যতো নওজোয়ান॥
Transliteration in English
adhar maner minare mor he muyajjin, dao ajan gapheltir ghum bhenge dao hauk nishi obsan॥ allah namer je takbire jharna bahe pashan chire shuni’ se takbirer aoaj jaguk amar pashan pran॥ jamat bhari jambe ebar ei duniyar idgahe, mehedi haben imam sethay rah dekhaben gumrahe। ami jen sei jamate samil hate pari prate dake amay shahid hate sethay jato naojoan॥