অনেক দিনের মনের মানুষ

দেখা হয়েছে: 1

Bangla Lyrics

অনেক দিনের মনের মানুষ যেন এলে কে
কোন্‌ ভুলে-যাওয়া বসন্ত থেকে॥

যা-কিছু সব গেছ ফেলে খুঁজতে এলে হৃদয়ে,
পথ চিনেছ চেনা ফুলের চিহ্ন দেখে॥

বুঝি মনে তোমার আছে আশা–
আমার ব্যথায় তোমার মিলবে বাসা।

দেখতে এলে সেই-যে বীণা বাজে কিনা হৃদয়ে,
তারগুলি তার ধুলায় ধুলায় গেছে কি ঢেকে॥

Transliteration in English

onek diner maner manush jen ele ke
kon bhule-jaoa basant theke॥

ja-kichu sab gech phele khujte ele hridye,
path chinech chena phuler chihn dekhe॥

bujhi mane tomar ache asha–
amar bjathay tomar milbe basa।

dekhte ele sei-je bina baje kina hridye,
targuli tar dhulay dhulay geche ki dheke॥

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“অনেক দিনের মনের মানুষ” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।