আপনারে আপনি চিনিনে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

আপনারে আপনি চিনিনে ।

দিন দোনের পর যার নাম অধর
তারে চিনবো কেমনে।।

আপনারে চিনতাম যদি
মিলতো অটল চরণ নিধি।

মানুষের করণ হতো সিদ্ধি
শুনি আগম পুরাণে।।

কর্তারূপের নাই অন্বেষণ
আত্মার কি হয় নিরূপণ।

আপ্ততত্ত্বে পায় সাধ্য ধন
সহজ সাধক জনে।।

দিব্যজ্ঞানী যেজন হলো
নিজতত্ত্বে নিরঞ্জন পেলো।

সিরাজ সাঁই কয় লালন রইলো
জন্ম অন্ধ মন গুনে।।

Transliteration in English

apnare apni chinine ।

din doner par jar nam odhar
tare chinbo kemne।।

apnare chintam jadi
milto otal charan nidhi।

manusher karan hato siddhi
shuni agam purane।।

kartaruper nai onbeshan
atmar ki hay nirupan।

aptatttbe pay sadhj dhan
sahaj sadhak jane।।

dibjgyani jejan halo
nijatttbe niranjan pelo।

siraj sai kay lalan railo
janm ondh man gune।।